| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

  • প্রকাশের সময় : 10-01-2026 | 04:26 PM
ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের
ad728
মাদক পাচারকারী চক্র দমনের অজুহাতে এবার মেক্সিকোতে স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী পাঠাচ্ছে, যা রুখতে এখন সরাসরি সামরিক শক্তি ব্যবহারের সময় এসেছে। তবে মেক্সিকো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকো বর্তমানে কার্যত মাদক সম্রাট ও অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। সাগরে সফল অভিযানের পর এখন মেক্সিকোর স্থলভাগেও সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন তিনি। যুক্তরাষ্ট্রের তথ্যমতে, ২০২৫ সাল থেকে মাদকবিরোধী অভিযানে তারা ব্যাপক সাফল্য পেলেও স্থলপথে পাচার এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ প্রয়োজন।

অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মেক্সিকোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে কোনো বিদেশি সামরিক অভিযান সম্ভব নয়। সহযোগিতার পরিবর্তে আগ্রাসনের এমন ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লাতিন আমেরিকার নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই আগ্রাসী নীতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।





এলডিসি থেকে উত্তরণ নিয়ে সতর্ক করলেন তারেক রহমান

এলডিসি থেকে উত্তরণ নিয়ে সতর্ক করলেন তারেক রহমান

ad300