| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মামদানিকে ওবামার ফোন, বিশ্বস্ত পরামর্শক হওয়ার প্রস্তাব

  • প্রকাশের সময় : 03-11-2025 | 02:31 AM
মামদানিকে ওবামার ফোন, বিশ্বস্ত পরামর্শক হওয়ার প্রস্তাব
ad728

নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

 

শনিবার (১ নভেম্বর) প্রায় ৩০ মিনিটের ফোনালাপে তিনি মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার ‘বিশ্বস্ত পরামর্শক’ হিসেবে পাশে থাকার প্রস্তাব দেন। আলাপচারিতার কথাটি নিশ্চিত করেছেন মামদানির মুখপাত্র ডোরা পেকেচ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

মামদানির মুখপাত্র বলেন, জোহরান মামদানি সাবেক প্রেসিডেন্ট ওবামার সমর্থনসূচক কথাবার্তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তারা নিউইয়র্কে নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার গুরুত্ব নিয়েও কথা বলেছেন।

 

সূত্রের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনের পরেও মামদানির সাফল্যের বিষয়ে ওবামা আগ্রহী। একটি নতুন প্রশাসন পরিচালনার জন্য কর্মী নিয়োগ এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মতো চ্যালেঞ্জগুলো নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। নির্বাচনে জয়ী হলে মামদানিকে যেকোনো বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে কাজ করার প্রস্তাব দেন ওবামা।

 

একই দিনে, ওবামা নিউ জার্সির গভর্নর প্রার্থী মিকি শেরিল এবং ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গারের প্রচারণা সভায়ও অংশ নেন।

 

জরিপে দেখা গেছে, উগান্ডায় জন্মগ্রহণকারী মার্কিন স্টেট অ্যাসেম্বলি সদস্য মামদানি ৪ নভেম্বরের নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে অনেক এগিয়ে আছেন। তিনটি পৃথক জরিপে মামদানিকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

 

উল্লেখ্য, কুওমো ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

 




জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

ad300