| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি ইউক্রেন: মার্কিন কর্মকর্তা

  • প্রকাশের সময় : 25-11-2025 | 09:12 PM
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি ইউক্রেন: মার্কিন কর্মকর্তা
ad728
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে।

খবর সিএনএন জানায় মঙ্গলবার  আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্কিন সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি ইউক্রেন।

দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি বোঝাপড়ায় পৌঁছেছি। পরবর্তী পদক্ষেপগুলোয় আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ এখনও চলছে, যা বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।