| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৪৩ শিশুসহ নিহত ৭৯

  • প্রকাশের সময় : 06-12-2025 | 03:06 PM
সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৪৩ শিশুসহ নিহত ৭৯
ad728
সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু এবং চারজন নারী। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সুদানি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পশ্চিম সুদানের কলোজি শহরে চালানো এই হামলায় একটি কিন্ডারগার্টেন, হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আহত হয়েছেন আরও ৩৮ জন। ইউনিসেফ এই হামলাকে 'শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ' বলে তীব্র নিন্দা জানিয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দক্ষিণ কুর্দোফান রাজ্য সরকার আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের এই হামলাকে 'নৃশংস অপরাধ' হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কলোজি শহরে আরএসএফ চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে। ঘটনার পরপরই মৃতের সংখ্যা প্রাথমিকভাবে কম জানানো হলেও পরে তা বেড়ে ৭৯ জনে পৌঁছায়।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বলেছে, নিহত শিশুদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ১০ জনেরও বেশি রয়েছে। ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট সংঘাতের সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার এবং মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইউনিসেফ আরও জানায়, নভেম্বরের শুরু থেকে কুর্দোফান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হওয়ায় সহিংসতা বেড়েছে এবং মানবিক সংকট তীব্র হয়েছে। গত এক মাসে কেবল উত্তর ও দক্ষিণ কুর্দোফান থেকেই ৪১ হাজারেরও বেশি মানুষ সহিংসতা এড়াতে পালিয়ে গেছে।

সুদানি সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। আরএসএফ বর্তমানে পশ্চিমাঞ্চলের পাঁচটি রাজ্যের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুমসহ বাকি বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ ধরে রেখেছে।




হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল

হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল

ad300