| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সিলেটে বিএনপির বিশাল নির্সবাচনি জনসভা শুরু

সিলেটে আধ্যাত্মিক নগরীর ঐতিহ্য মেনে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই বিশাল নির্বাচনি জনসভা শুরু হয়। প্রায় দুই দশক পর সিলেটে নেতার সশরীরে উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ এই সমাবেশের খবর ছড়িয়ে পড়ায় গোটা সিলেট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।

  • প্রকাশের সময় : 22-01-2026 | 06:57 PM
সিলেটে বিএনপির বিশাল নির্সবাচনি জনসভা শুরু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে লাখো মানুষের ভিড়
ad728
সিলেটে আধ্যাত্মিক নগরীর ঐতিহ্য মেনে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই বিশাল নির্বাচনি জনসভা শুরু হয়। প্রায় দুই দশক পর সিলেটে নেতার সশরীরে উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ এই সমাবেশের খবর ছড়িয়ে পড়ায় গোটা সিলেট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতেই বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হওয়া এই সমাবেশে সভাপত্বিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথি তারেক রহমানের আগমনে পুরো নগরী ব্যানার, ফেস্টুন, পোস্টার আর ধানের শীষের প্রতিকৃতিতে ছেয়ে গেছে। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। সকাল হওয়ার আগেই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। লাল-সবুজ পতাকা ও দলীয় ক্যাপ পরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ।

বক্তারা বলেন, চব্বিশের বিপ্লবের পর এটিই দেশের বাইরে থেকে ফেরার পর তারেক রহমানের প্রথম বড় কোনো নির্বাচনি জনসভা। এই সমাবেশ থেকে তিনি কেবল সিলেট নয়, বরং সারাদেশের নেতাকর্মীদের জন্য বিশেষ নির্বাচনি দিকনির্দেশনা প্রদান করবেন। সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থীসহ বিভাগের সকল প্রার্থীদের সাথে এদিন সাধারণ ভোটারদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। নিরাপত্তার জন্য সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও ড্রোন টহল লক্ষ্য করা গেছে।




সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ad300