| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ শেষ হবে আগামী নভেম্বর: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সংস্কার কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

  • প্রকাশের সময় : 27-10-2025 | 02:40 AM
অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ শেষ হবে আগামী নভেম্বর: উপদেষ্টা মাহফুজ
ad728
অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ আগামী নভেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সংস্কার কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে নিজের মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
মাহফুজ আলম বলেন, "সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।"

তিনি সময়সীমার ওপর জোর দিয়ে বলেন, "এগুলো খুব বড় কিছু, এ রকম নয়। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে, যেগুলো নভেম্বরের পরে আর করতে পারব না।"

তথ্য উপদেষ্টা অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য দ্রুত ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণের কথা জানান। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া হবে, যাতে তা অন্তত নবম গ্রেডের কাছাকাছি হয়।

এছাড়া, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, কনটেন্ট নির্মাণ তথ্য মন্ত্রণালয়ের আওতায় থাকবে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা কনটেন্ট আইসিটি বিভাগের দেখভালে চলে যাবে। সরকার বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে আসা কনটেন্টগুলোকে নিয়ন্ত্রণের (regulate) চেষ্টা করছে।

‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।




গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরাইল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯ নৌযান আটকে দিয়েছে ইসরাইল

ad300