| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আগামীকাল থেকে ভ্যাট সপ্তাহ শুরু,দেওয়া হবে না সেরা সম্মাননা

  • প্রকাশের সময় : 09-12-2025 | 02:57 PM
আগামীকাল থেকে ভ্যাট সপ্তাহ শুরু,দেওয়া হবে না সেরা সম্মাননা
ad728
 আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। প্রতি বছরের মতো ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। এবার ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে গত বছরের ধারাবাহিকতায় এবারও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না সম্মাননা।

বুধবার (১০ ডিসেম্বর) এনবিআর সূত্র জানায়, ভ্যাট প্রদানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আগে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হতো। কিন্তু সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারও সেই সম্মাননা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে গত নভেম্বর মাসে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটিতে কাস্টমস, করনীতি, আইটি, মূসক বাস্তবায়ন, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

সম্প্রতি ভ্যাট দিবস উদযাপন উপকমিটির দ্বিতীয় সভায় জানানো হয়-দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এবারও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার বা ক্রেস্ট দেওয়া হবে না। কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

২০০৫ সাল থেকে এনবিআর নিয়মিতভাবে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসলেও টানা দুই বছর তা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সংস্থাটি।

এনবিআরের একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সরকার বর্তমানে আর্থিক ব্যয় সাশ্রয়ী নীতি অনুসরণ করছে। তাই সীমিত আকারে ভ্যাট দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রচার প্রচারণার অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ, ফ্লাইওভার, ওভারব্রিজসহ জনসমাগম এলাকাগুলোতে ব্যানার, রোল আপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ঘিরে প্রচারণা চালানো হবে।



‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

ad300