| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আলিম-দাখিলে শূন্য পাস : ১১১ মাদ্রাসাকে শোকজ

  • প্রকাশের সময় : 09-12-2025 | 01:43 AM
আলিম-দাখিলে শূন্য পাস : ১১১ মাদ্রাসাকে শোকজ
ad728


নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের আলিম ও দাখিল পরীক্ষায় ১১১ টি মাদ্রাসায় কেউ পাস না করায় ওই ১১১ মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (৮ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. ছালেহ আহমদের সই করা পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

 সম্প্রতি অনুষ্ঠিত পরীক্ষায় দেশে মোট ১১১টি মাদ্রাসায় পাসের হার শূন্য এসেছে। ফল বিপর্যয়ের এই ঘটনাকে ‘চিন্তাজনক’ উল্লেখ করে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি কেন বাতিল করা হবে না-তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, আলিম ও দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়জনক পরিস্থিতি বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আলিম পরীক্ষায় শূন্য শতাংশ পাস পাওয়া মাদ্রাসার তালিকায় রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, নড়াইলসহ বিভিন্ন জেলার ২৫টি প্রতিষ্ঠান।

আরও রয়েছে— বাওনিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা (পল্লবি, ঢাকা), মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা (মোহাম্মদপুর, ঢাকা), আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, মাসাদগাঁও এ.এল.কে. আলিম মাদ্রাসা, ভবানীপুর বেতবাড়ী উইমেন ফাজিল মাদ্রাসা, কনাবাড়ি ইসলামিয়া গার্লস দাখিল মাদ্রাসা, মালমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা, আলীগঞ্জ দুরুস সুন্নাত আলিম মাদ্রাসা, বাঘাবাড়ি ফাজিল মাদ্রাসা, ভালকা জয়পুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, শাহেবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা।

অন্যদিকে দাখিল পরীক্ষায় শূন্য পাস পাওয়া মাদ্রাসার তালিকা আরও বড়। সারা দেশের ৮৬টি মাদ্রাসা এ তালিকায় রয়েছে। টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজারসহ প্রায় সব অঞ্চলের প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।

আরও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— গাছবারী উত্তরপাড়া দাখিল মাদ্রাসা (টাঙ্গাইল), বড়াইগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসা, আমৃতপুর দাখিল মাদ্রাসা, কাদাই বদলা এ. হামিদ দাখিল মাদ্রাসা, পঞ্চগ্রাম জন্নাতুল নুরি দাখিল মাদ্রাসা, রাজিবপুর বটতলা মহিলা দাখিল মাদ্রাসা, টেটুলিয়া দাখিল মাদ্রাসা, করুণা হাসানিয়া আলিম মাদ্রাসা, উত্তম নালবিলা মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা (মহেশখালী, কক্সবাজার), প্রভৃতি।

নোটিশে শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। 



আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ

ad300