| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আ.লীগের কর্মসূচি: শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

  • প্রকাশের সময় : 12-11-2025 | 02:04 AM
আ.লীগের কর্মসূচি: শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (১১নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আমরা তাদেরও রিকোয়েস্ট করব যারা জামিন দেয়, তারা যেন অন্তত অ্যাকচুয়াল সন্ত্রাসীদের জামিন না দেন।

বডি ওর্ন ক্যামেরার ব্যাপারে আলোচনা হয়েছে, ক্রয় প্রক্রিয়া হয়তো কাল-পরশুর ভেতরে হয়তো সম্পন্ন হবে বলেও জানান তিনি।

আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো, ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলো তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। হয়তো কিছু দিনের ভেতরে শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুএকটা ডেমনস্ট্রেশন দেবো।

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে জানিয়ে তিনি আরও বলেন, এটা আরও বেগবান করা হবে। যেহেতু কিছু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে, এগুলো যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি এ জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর বলেন, যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমেছে, তারপরও আমি বলবো অতটা আশাবাঞ্জক না। গ্রামে-গঞ্জে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কীভাবে সমাজ থেকে দূর করা যায়।

সম্প্রতি বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাস্তার পাশে তেল বিক্রি, কিছু দিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটিয়ে ফেলে।

কেপিআই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যেমন ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে এলাকা।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসী যারা (জেল থেকে জামিনে) বের হয়ে যাচ্ছে, তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাদের আবার আইনের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে।

হত্যাকাণ্ড, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে কোনো ব্যর্থতা নাই। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না।

তিনি আরও বলেন, এগুলো যেন না করতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রকাশ্যে গুলির দুটি ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ঘটনা সন্ত্রাসী বাহিনীর মধ্যে হয়েছে। জড়িত ব্যক্তিদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীমান্ত রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো সন্ত্রাসী বাইরে থেকে দেশে ঢুকতে না পারে, সে জন্য সীমান্তে জোরদার নজরদারী বাড়ানো হয়েছে।



শেখ হাসিনা-আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের আদেশ: সম্পদ কত?

শেখ হাসিনা-আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের আদেশ: সম্পদ কত?

ad300