| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। এই দলগুলোর বিষয়ে কোনো দাবি বা আপত্তি না থাকলে, গণবিজ্ঞপ্তি জারির পর তারা ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

  • প্রকাশের সময় : 04-11-2025 | 09:50 PM
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল
ad728

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। এই দলগুলোর বিষয়ে কোনো দাবি বা আপত্তি না থাকলে, গণবিজ্ঞপ্তি জারির পর তারা ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, "চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।"

 

ইসি সচিব জানান, এখন এই দলগুলো নিয়ে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গণবিজ্ঞপ্তি জারির পর যদি কোনো দাবি বা আপত্তি আসে, তা নিষ্পত্তি করে দলগুলোকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

 

ইসির নিবন্ধন পেতে প্রাথমিকভাবে ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করা হয়।

 

একসময় এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, প্রতীক জটিলতা ও কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের ফলে জাতীয় লীগসহ ১০টি দলের অধিকতর তদন্ত করা হয়। কয়েক দফা বৈঠক শেষে এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

 

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়া প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা বাধ্যতামূলক।

 




নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি

ad300