| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর বাড়িতে গুলি

  • প্রকাশের সময় : 29-10-2025 | 02:05 AM
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর বাড়িতে গুলি
ad728
খুলনা নগরীর দৌলতপুরে একই সময়ে দুটি বাড়িতে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড গুলি করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতপুরের কার্তিক কূলে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্তিক কূল এলাকার কুয়েটের কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড গুলি করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
এছাড়া একই সময়ে পশ্চিমপাড়ার খুটির ঘাট এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কানা মেহেদির বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। 
ঘটনার সময় বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে অন্তত আটজন যুবক ঘটনাস্থলে আসে। তাদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন মহসিনের বাড়ির প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং কিছুক্ষণ পর তার রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম বলেন, কুয়েট কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এছাড়া একই সময়ের মধ্যে মেহেদির বাড়িতেও গুলি ছোড়া হয়। উভয় ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক কিছু বিরোধ ও প্রভাব বিস্তার কেন্দ্র করেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ এখনো কোনো গ্রেফতার বা নিশ্চিত কারণ জানাতে পারেনি।




সর্বশেষ সংবাদ
গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

গুলি হাদির ডানে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ড

ad300