| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জেনে নিন রাগ নিয়ন্ত্রণের কিছু কৌশল

প্রায়ই দেখা যাচ্ছে মানুষ রাগের বশবর্তী হয়ে নানা অঘটন ঘটিয়ে ফেলছে।রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে তা মারামারি-হানাহানির দিকে চলে যায় এবং তার ফলে খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে।যেমন সম্প্রতি আমরা দেখেছি যে তেজগাঁ কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ফলে সাকিবুল হাসান রানা নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।তাই রাগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরী। তাই চলুন জেনে নিই রাগ নিয়ন্ত্রণের কিছু কৌশল।

  • প্রকাশের সময় : 14-12-2025 | 05:14 PM
জেনে নিন রাগ নিয়ন্ত্রণের কিছু কৌশল ছবি : সংগৃহীত
ad728
রাগ কেন হয় : 
রাগ সাধারণত তখনই হয় যখন কিছু বিষয় আমাদের মানসিক বা শারীরিক চাপ সৃষ্টি করে। বিভিন্ন কারণে আমাদের রাগ হতে পারে, যেমন:
• শহরের নিত্যদিনের যানজট মেজাজের উপর বেশ বড় প্রভাব ফেলে।
• কর্মস্থলে বা রাস্তায় কারও আচরণ যদি অবজ্ঞাসূচক হয়, তা আমাদের রাগান্বিত করতে পারে।
• অতিরিক্ত দায়িত্ব, নানা ধরনের চাপ রাগ বাড়ায়।
• ব্যক্তিগত সম্পর্কের বিভিন্ন সমস্যা রাগের অন্যতম কারণ হতে পারে।

রাগ নিয়ন্ত্রণ করার কার্যকরী কৌশল :
১. গভীর শ্বাস নিন: রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি।রাগ অনুভব করার সাথে সাথেই গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন এবং মনের মধ্যে শান্তির অনুভূতি আনুন। এটি মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়িয়ে মনকে ঠান্ডা করতে সাহায্য করে।
২. বলার আগে সময় নিন: মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে।কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন কয়েক মুহূর্ত। ভাবুন, আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে।
৩. দ্রুত স্থান ত্যাগ করুন: যে পরিস্থিতি বা স্থানে আপনার রাগ উঠছে, সেখান থেকে সাময়িকভাবে সরে আসুন। হাঁটুন বা অন্য কোনো কাজে মনোযোগ দিন।
৪. উল্টো গণনা করুন: ১০০ থেকে উল্টো দিকে গুনতে শুরু করুন। এটি আপনার মনকে ব্যস্ত রাখবে এবং আপনার রাগের তীব্রতা কমাবে।

জীবনধারা ও কিছু দীর্ঘমেয়াদী অভ্যাস ও  পরিবর্তন করুন

৫. ব্যায়াম ও মেডিটেশন: নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন বা মাইন্ডফুলনেস চর্চা মানসিক চাপ কমায় এবং রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে।
৬. পর্যাপ্ত ঘুম: নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে।ঘুমের অভাব বিরক্তি ও রাগ বাড়িয়ে তোলে।
৭. প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন: যদি রাগ অপ্রকাশিত থেকে যায় তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে যেমন বাবা-মা প্রিয় বন্ধুর সঙ্গে  কথা বললে মনের ভার কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না। 
৮. রাগের কারণ চিহ্নিত করুন: কোন বিষয়গুলো আপনাকে রাগান্বিত করে তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে একটি জার্নালে লিখে রাখুন। কারণগুলো জানতে পারলে তা এড়ানো বা মোকাবেলার উপায় বের করা সহজ হয়।
৯. পেশাদারী সাহায্য নিন: যদি মনে করেন কোনোভাবেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং এটি আপনার সম্পর্ক বা দৈনন্দিন কাজে নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাহায্য নিন।
১০. ক্ষমা করতে শিখুন: ক্ষমা মহৎ গুণ। পুরনো ক্ষোভ ধরে না রেখে ক্ষমা করে দেওয়ার মানসিকতা তৈরি করুন, যা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। 

রাগকে দূর করা সম্ভব নয়।কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব।আমরা একটি প্রবাদের কথা সবাই জানি “রেগে গেলেন তো হেরে গেলেন”।তাই জীবনে সফল হতে হলে এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে।