| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খুলনায় নতুন আধুনিক কারাগারের কর্যক্রম শুরু প্রথম ধাপে ১শ বন্দি স্থানান্তর

  • প্রকাশের সময় : 02-11-2025 | 12:09 AM
খুলনায় নতুন আধুনিক কারাগারের কর্যক্রম শুরু  প্রথম ধাপে  ১শ বন্দি স্থানান্তর
ad728

মো. আমিরুল ইসলাম:

শনিবার (১ নভেম্বর) খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করছেন কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে একশ বন্দি স্থানান্তরের মধ্যদিয়ে নতুন নির্মিত এই কারাগারের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে নেয়া হবে বাকি বন্দিদের। এ স্থানান্তরের পর পুরনো কারাগারে মেট্রোপলিটন এলাকার এবং নতুন কারাগারে জেলার বিভিন্ন উপজেলাার বন্দিদের রাখা হবে। এদিকে ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটি ৮ বার মেয়াদ বাড়িয়ে দুই দফা সংশোধনের পর ২৮৮ কোটি টাকা বৃদ্ধি করায় ক্ষোভ জানিয়েছে নাগরিক নেতারা। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, কারাকর্তৃপক্ষকে সব কিছু বুঝিয়ে দেয়া হয়েছে। তবে কিছু কাজ এখনও চলমান।

জানাযায়, খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের উদ্দোগ নেয়া হয়। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)  প্রকল্পটির প্রস্তাব আনা হয়। ১শ ৪৪ কোটি টাকার বাজেটে ওই কমিটিই কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। ২০১৬ সালের জুন মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ২০১৭ সালের জুন মাসে নতুন কারাগারে নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের জুন মাসে অধুনিক এই কারাগারের নির্মাণ কাজ শেষ হয়। তবে করোনা মহামারিসহ নানা জটিলতায় ৮ বার নির্মান কাজের সময় বাড়ানো হয়েছে। দুই দফা সংশোধনের পর কাজের ব্যয় বেড়ে বৃদ্ধি হয়েছে ২৮৮ কোটি টাকা। নতুন এই কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ব্যারাক, নারী বন্দিদের জন্য হাসপাতাল, কাজের জায়গা ও একটি মোটিভেশন কেন্দ্রসহ পৃথক অংশ রয়েছে। এছাড়া এখানে নির্মান করা হয়েছে ১০০ শয্যার হাসপাতাল, কারাকর্মীদের সন্তানদের জন্য একটি স্কুল ও ডে কেয়ার, মোটিভেশন সেন্টার। কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধাও রয়েছে। একটি গ্রন্থগার, ডাইনিং হল, সেলুন ও লন্ড্রির ব্যবস্থা করা হয়েছে কারাগারে। পুরুষ ও মহিলা উভয় বন্দির জন্যই আলাদা নামাজের ঘর, কাজের জায়গা রয়েছে। নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো দেখতে, যেখানে টাইলসযুক্ত হাঁটার পথ, সাজানো বাগান ও নতুন রং করা ভবন রয়েছে। এখানে ছোট বড় মিলিয়ে ছোট-বড় ৬৪ টি ভবন নির্মিত হয়েছে।

এদিকে ১৯১২ সালে ভৈরব নদীর তীরে খুলনার বর্তমান পুরানো কারাগারটি নির্মিত হয়ে ছিলো। খুলনা সিটি কর্পোরেশন ২১ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে এ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে । ৬৭৮ জন বন্দির ধারণক্ষমতা নিয়ে তৈরি করা হলেও বর্তমানে এখানে ১ হাজার ৪০০ জনের বেশি বন্দি রয়েছে। কারাগারের পুরোনো এই কাঠামোটি নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়েছে।

খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, গত ২৫ অক্টোবর নতুন করাগারে বন্দী স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কারাকর্তৃপক্ষ। এছাড়া ১ নভেম্বর অনুষ্ঠানিক ভাবে উদ্ধোধনের দিন নির্ধারন করা হয়। সেই অনুযায়ী ২৩ অক্টোবর বিকালে কারাগার পরিদর্শনে যাই। সেখানে যেয়ে দেখি যে, এখনো কিছু কাজ বাকী। ট্রাক নিয়ে ভিতরে মাটি ফেলে লেবেল করা হচ্ছে। এছাড়া ছোট খাটো আরো কিছু কাজ করতে হবে। সেখানে ৩/৪ দিন সময়ের প্রয়োজন। যে কারনে কারাঅধিদপ্তর থেকে নির্দেশ দিয়েছে আগামী ১ নভেম্বর পুরানো কারাগার থেকে ১শ বন্দী স্থানান্তর করে নতুন কারাগারের কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, এই কারাগারে জেলার বিভিন্ন এলাকার ও সাজাপ্রাপ্ত বন্দিদের এবং পুরনো কারাগারে মেট্রোপলিটন এলাকার বন্দিদের রাখা হবে। তবে কারারক্ষীর সংকট রয়েছে। পুরনো কারাগারে বর্তমানে প্রায় ২০০ কর্মী রয়েছেন। আপাতত ওই কারারক্ষী দিয়েই নতুন কারাগারের কার্যক্রম পরিচালনা করতে হবে। নতুন করে ৬শ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন কারাগারটি চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম শুরু হবে বলেও জানান জেল সুপার। খুলনা কারাগারের জেলার মুনির হোসেন বলেন, নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে পুরনো কারাগারে ১ হাজার ৪’শর বেশি বন্দি রয়েছে, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। তিনি বলেন, নতুন কারাগারের কার্যক্রম শুরু হলেও পুরাতন কারাগারেও কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে নতুন করাগারটি জেলার কেন্দ্রীয় কারাগার হিসেবে গণ্য হবে। এছাড়া বর্তমান জেলখানা ঘাট এলাকায় থাকা কারাগারটি মেট্রোপলিটন কারাগার হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে। দুটি কারাগার চলমান রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি গেজেট হিসেবে প্রকাশ করা হলে পৃথক নামে দুটি কারাগার আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবেন। দুই কারাগারে জেল সুপার এবং জেলার আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবেন। তবে বর্তমান কারাগারের কর্মকর্তারাই দুটি কারাগারের দায়িত্ব পালন করবেন। খুলনা গণপূর্ত বিভাগ-০২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, নতুন কমপ্লেক্সটিতে ছোট-বড় ৬৪ টি ভবন নির্মিত হয়েছে। গণপূর্ত বিভাগ থেকে কারাকর্তৃপক্ষকে সব কিছু বুঝিয়ে দেয়া হয়েছে । তবে কিছু কাজ এখনও চলমান। ওই সব কাজ ২/১ দিনের মধ্যে  শেষ হবে।

অন্যদিকে, প্রকল্পের কাজের মেয়াদ দফায় দফায় বাড়িয়ে দ্বিগুন অর্থ খরচ হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, প্রকল্পর জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মান কাজ শেষ করার  সময় ও দিন নির্ধারন করে দেয়া হয়ে ছিলো। অথচ ঠিকাদার নানা ভাবে তালবাহানা করে সময় বৃদ্ধি করেছে। যে কারনে কারাগার নির্মানে কোটি কোটি টাকা বেশী খরচ হয়েছে। আর এ টাকার জনগের মাথার উপর। জনগনের কষ্টে উপর্জিত এই অর্থ অপচয় করা হয়েছে। তিনি আরো বলেন, সময় মত নতুন কারাগারে কাজটি শেষ হলে বর্ধিত টাকা দিয়েই আরো একটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভ্যব ছিলো। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ  মোঃ বাবুল হাওলাদার বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন কারাগার নির্মান করা হয়েছে। সেখানে কাদের গাফিলতির করনে নির্মান কাজের মেয়াদ বাড়ানো হলো ? সেটা তদন্তু করে বের কারতে হবে। জনগনের রাজস্বের অর্থ যারা অপচয় করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান বা কাজের মেয়াদ বৃদ্ধির সাথে যারা জড়িত, তারা কেউই ভবিষ্যতে এ ধরনের দূর্নীতির আশ্রয় নিতে পারবেনা। 

খুলনার নতুন এই আধুনিক কারাগার বন্দি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা। যেখানে নিরাপত্তার পাশাপাশি বন্দিদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের।মো ঃ আমিরুল ইসলাম: শনিবার (১ নভেম্বর) খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করছেন কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে একশ বন্দি স্থানান্তরের মধ্যদিয়ে নতুন নির্মিত এই কারাগারের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে নেয়া হবে বাকি বন্দিদের। এ স্থানান্তরের পর পুরনো কারাগারে মেট্রোপলিটন এলাকার এবং নতুন কারাগারে জেলার বিভিন্ন উপজেলাার বন্দিদের রাখা হবে। এদিকে ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটি ৮ বার মেয়াদ বাড়িয়ে দুই দফা সংশোধনের পর ২৮৮ কোটি টাকা বৃদ্ধি করায় ক্ষোভ জানিয়েছে নাগরিক নেতারা। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, কারাকর্তৃপক্ষকে সব কিছু বুঝিয়ে দেয়া হয়েছে। তবে কিছু কাজ এখনও চলমান।

জানাযায়, খুলনার সিটি (রূপসা সেতু) বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের উদ্দোগ নেয়া হয়। ২০১১ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)  প্রকল্পটির প্রস্তাব আনা হয়। ১শ ৪৪ কোটি টাকার বাজেটে ওই কমিটিই কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। ২০১৬ সালের জুন মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ২০১৭ সালের জুন মাসে নতুন কারাগারে নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের জুন মাসে অধুনিক এই কারাগারের নির্মাণ কাজ শেষ হয়। তবে করোনা মহামারিসহ নানা জটিলতায় ৮ বার নির্মান কাজের সময় বাড়ানো হয়েছে। দুই দফা সংশোধনের পর কাজের ব্যয় বেড়ে বৃদ্ধি হয়েছে ২৮৮ কোটি টাকা। নতুন এই কারাগারটিতে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ব্যারাক, নারী বন্দিদের জন্য হাসপাতাল, কাজের জায়গা ও একটি মোটিভেশন কেন্দ্রসহ পৃথক অংশ রয়েছে। এছাড়া এখানে নির্মান করা হয়েছে ১০০ শয্যার হাসপাতাল, কারাকর্মীদের সন্তানদের জন্য একটি স্কুল ও ডে কেয়ার, মোটিভেশন সেন্টার। কারাগারে হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধাও রয়েছে। একটি গ্রন্থগার, ডাইনিং হল, সেলুন ও লন্ড্রির ব্যবস্থা করা হয়েছে কারাগারে। পুরুষ ও মহিলা উভয় বন্দির জন্যই আলাদা নামাজের ঘর, কাজের জায়গা রয়েছে। নতুন কমপ্লেক্সটি একটি আধুনিক আবাসিক এলাকার মতো দেখতে, যেখানে টাইলসযুক্ত হাঁটার পথ, সাজানো বাগান ও নতুন রং করা ভবন রয়েছে। এখানে ছোট বড় মিলিয়ে ছোট-বড় ৬৪ টি ভবন নির্মিত হয়েছে।

এদিকে ১৯১২ সালে ভৈরব নদীর তীরে খুলনার বর্তমান পুরানো কারাগারটি নির্মিত হয়ে ছিলো। খুলনা সিটি কর্পোরেশন ২১ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে এ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে । ৬৭৮ জন বন্দির ধারণক্ষমতা নিয়ে তৈরি করা হলেও বর্তমানে এখানে ১ হাজার ৪০০ জনের বেশি বন্দি রয়েছে। কারাগারের পুরোনো এই কাঠামোটি নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়েছে।

খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, গত ২৫ অক্টোবর নতুন করাগারে বন্দী স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কারাকর্তৃপক্ষ। এছাড়া ১ নভেম্বর অনুষ্ঠানিক ভাবে উদ্ধোধনের দিন নির্ধারন করা হয়। সেই অনুযায়ী ২৩ অক্টোবর বিকালে কারাগার পরিদর্শনে যাই। সেখানে যেয়ে দেখি যে, এখনো কিছু কাজ বাকী। ট্রাক নিয়ে ভিতরে মাটি ফেলে লেবেল করা হচ্ছে। এছাড়া ছোট খাটো আরো কিছু কাজ করতে হবে। সেখানে ৩/৪ দিন সময়ের প্রয়োজন। যে কারনে কারাঅধিদপ্তর থেকে নির্দেশ দিয়েছে আগামী ১ নভেম্বর পুরানো কারাগার থেকে ১শ বন্দী স্থানান্তর করে নতুন কারাগারের কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, এই কারাগারে জেলার বিভিন্ন এলাকার ও সাজাপ্রাপ্ত বন্দিদের এবং পুরনো কারাগারে মেট্রোপলিটন এলাকার বন্দিদের রাখা হবে। তবে কারারক্ষীর সংকট রয়েছে। পুরনো কারাগারে বর্তমানে প্রায় ২০০ কর্মী রয়েছেন। আপাতত ওই কারারক্ষী দিয়েই নতুন কারাগারের কার্যক্রম পরিচালনা করতে হবে। নতুন করে ৬শ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন কারাগারটি চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম শুরু হবে বলেও জানান জেল সুপার। খুলনা কারাগারের জেলার মুনির হোসেন বলেন, নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। বর্তমানে পুরনো কারাগারে ১ হাজার ৪’শর বেশি বন্দি রয়েছে, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। তিনি বলেন, নতুন কারাগারের কার্যক্রম শুরু হলেও পুরাতন কারাগারেও কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে নতুন করাগারটি জেলার কেন্দ্রীয় কারাগার হিসেবে গণ্য হবে। এছাড়া বর্তমান জেলখানা ঘাট এলাকায় থাকা কারাগারটি মেট্রোপলিটন কারাগার হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে। দুটি কারাগার চলমান রাখার বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এটি গেজেট হিসেবে প্রকাশ করা হলে পৃথক নামে দুটি কারাগার আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবেন। দুই কারাগারে জেল সুপার এবং জেলার আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করবেন। তবে বর্তমান কারাগারের কর্মকর্তারাই দুটি কারাগারের দায়িত্ব পালন করবেন। খুলনা গণপূর্ত বিভাগ-০২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, নতুন কমপ্লেক্সটিতে ছোট-বড় ৬৪ টি ভবন নির্মিত হয়েছে। গণপূর্ত বিভাগ থেকে কারাকর্তৃপক্ষকে সব কিছু বুঝিয়ে দেয়া হয়েছে । তবে কিছু কাজ এখনও চলমান। ওই সব কাজ ২/১ দিনের মধ্যে  শেষ হবে।

অন্যদিকে, প্রকল্পের কাজের মেয়াদ দফায় দফায় বাড়িয়ে দ্বিগুন অর্থ খরচ হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, প্রকল্পর জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মান কাজ শেষ করার  সময় ও দিন নির্ধারন করে দেয়া হয়ে ছিলো। অথচ ঠিকাদার নানা ভাবে তালবাহানা করে সময় বৃদ্ধি করেছে। যে কারনে কারাগার নির্মানে কোটি কোটি টাকা বেশী খরচ হয়েছে। আর এ টাকার জনগের মাথার উপর। জনগনের কষ্টে উপর্জিত এই অর্থ অপচয় করা হয়েছে। তিনি আরো বলেন, সময় মত নতুন কারাগারে কাজটি শেষ হলে বর্ধিত টাকা দিয়েই আরো একটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভ্যব ছিলো। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাডঃ  মোঃ বাবুল হাওলাদার বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন কারাগার নির্মান করা হয়েছে। সেখানে কাদের গাফিলতির করনে নির্মান কাজের মেয়াদ বাড়ানো হলো ? সেটা তদন্তু করে বের কারতে হবে। জনগনের রাজস্বের অর্থ যারা অপচয় করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাহলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান বা কাজের মেয়াদ বৃদ্ধির সাথে যারা জড়িত, তারা কেউই ভবিষ্যতে এ ধরনের দূর্নীতির আশ্রয় নিতে পারবেনা। 

খুলনার নতুন এই আধুনিক কারাগার বন্দি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা। যেখানে নিরাপত্তার পাশাপাশি বন্দিদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষদের। 

খালেদা জিয়াকে নিতে জার্মানির অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

ad300