| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ

  • প্রকাশের সময় : 20-01-2026 | 04:53 PM
জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ
ad728
আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের দিন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর থাকবে।

জামায়াতের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি নিরাপত্তা চেয়ে আবেদন করার পর ইসি এই সিদ্ধান্ত নেয়। ডা. শফিকুর রহমান ছাড়াও নিরাপত্তা তালিকায় রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানান, সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বিঘ্নে প্রচার চালানোর পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

নির্বাচনে সব দলের প্রার্থীদের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শুরু থেকেই আপসহীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো প্রার্থীর ওপর হামলা বা ভীতি প্রদর্শন বরদাশত করা হবে না। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য একটি সহিংসতামুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় সংবেদনশীল আসন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে।




দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

ad300