| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের বিদায়ী সাক্ষাৎ

  • প্রকাশের সময় : 28-02-2026 | 04:59 PM
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের বিদায়ী সাক্ষাৎ
ad728
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি সাবেক প্রধান উপদেষ্টার বিদায়লগ্নে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা জানাতে তাঁর সরকারি বাসভবন 'যমুনা'য় যান এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁরা ড. ইউনূসের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং তাঁর ভবিষ্যৎ সুস্থতা কামনা করেন। বিদায়ী প্রধান উপদেষ্টাও নতুন সরকারকে তাঁর পক্ষ থেকে শুভকামনা জানান।





কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

ad300