| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল : সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, তফসিল হোপফুলি—আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। শনিবার (২৯ নভেম্বর) শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘মক ভোটিং’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনকূল থাকবে। তফসিলের পর প্রয়োজন হলে প্রশাসনে রদবদলের উদ্যোগ নেবেন বলে জানান তিনি। একটা সুন্দর গ্রহণযোগ্য অন্তর্ভূক্তিমূলক নির্বাচন উপহার দেওয়া

  • প্রকাশের সময় : 30-11-2025 | 01:05 AM
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল : সিইসি
ad728

নিজস্ব প্রতিবেদক:  ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, তফসিল হোপফুলি—আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। শনিবার (২৯ নভেম্বর) শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘মক ভোটিং’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন বলেন,  আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনকূল থাকবে। তফসিলের পর প্রয়োজন হলে প্রশাসনে রদবদলের উদ্যোগ নেবেন বলে জানান তিনি। একটা সুন্দর গ্রহণযোগ্য অন্তর্ভূক্তিমূলক নির্বাচন উপহার দেওয়া

নাসির উদ্দিন বলেন, একটা আদর্শ, একটা আইডিয়াল সিচুয়েশনে আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য অন্তর্ভূক্তিমূলক নির্বাচন উপহার দেওয়া, সেটা আয়োজন করার জন্য একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহ থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটাররা কী কী রকম হবে, পোলিং অফিসার কিরকম করে বসবে, প্রিজাইডিং অফিসাররা কিরকম করে বসবে, সাংবাদিকদের ভূমিকা- যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাক্টিক্যাল ডেমনেস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি।

শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর বালিকা বিদ্যালয়ের চারটি বুথে ভোটগ্রহণ চলে।

সিইসি বলেন, মক ভোটিং এক্সারসাইজের মাধ্যমে ভোটাররা এসে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে পোলিং সেন্টারে প্রবেশে করেছে। তারপরে ভোটার স্লিপটা নিয়ে দেখাচ্ছে, পোলিং অফিসার ডাক দিচ্ছে, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে। আবার মার্কিং সিল নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে বাক্সে ফেলতছে।
এই এক্সারসাইজটা অনেকেই জানে না। কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন ভোটার, প্রথমবারের মত ভোট দেবেন; তারা জীবনে এই ভোট দেখেই নাই। গত ১৫ বছরের মধ্যে যারা ভোটার হয়েছে, তারা দেখেইনি, প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা নাই। এটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে, অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অফ দা সিচুয়েশন বোঝাপড়া হচ্ছে।”

সিইসি বলেন, এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে একটা রেফারেন্ডম, গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে।

এই আজকের এই এসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব। বিদ্যমান ৪২,৫০০ এর বেশি ভোটকেন্দ্র আমাদের জন্য পর্যাপ্ত কি না, নাকি ভোটকক্ষ বাড়াতে হবে? ভোটকক্ষ, লোকবল বাড়ানোসহ কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকে আমরা করতে যাচ্ছি। ভোটের মহড়ার অভিজ্ঞতা থেকে ইসি করণীয় ঠিক করবে বলে জানান তিনি।

সিইসি বলেন, আমরা অনুমানের ভিত্তিতে আগাইতে চাই না। আমরা বাস্তবতার ভিত্তিতে আগাইতে চাই। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই। প্র্যাক্টিক্যালি দেখে এবং আজকে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে তারপর আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারব, কয়টা সেন্টার যদি বাড়াতে হয়, বাড়াব। যদি বুথ বাড়িয়ে চলে সেটা করব এবং যদি বর্তমানে যেসব ব্যালট বাক্স রয়েছে, যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিশিয়েন্ট হয়, হবে। আর যদি না হয়, আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে, সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলব।

তিনি বলেন, আমরা জানাতে চাই, মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে; কোনো অসুবিধা হবে না, ইনশআল্লাহ। আমরা সবাই মিলে ইনশআল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি, সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টে রাতে তো ঘুমাতে পারেননি। এখন শান্তিতে ঘুমাতে পারছেন, আপনি শান্তিতে আসছেন। এ পর্যন্ত আপনার ক্যামেরা কি ছিনতাই করেছে? করেনি তো। অর্ডার সিচুয়েশন ইমপুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমরা তো কন্টিনিউয়াসলি আইন শৃঙ্খলাবাহিনীর সাথে আর কোর্ডিনেটিং...সবাই ট্রেনিং করছে। তবে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট। বলে তো লাভ নেই; চুরি, ছিনতাই, মারামারি এগুলা কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলো হবে বিচ্ছিন্ন ঘটনা। ওভারল এনভরনমেন্ট ফর পোলিং এটা আমরা এনশিউর করব।  ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি।

মক ভোটিং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “এ মক ভোটিংয়ে ৫০০ ভোটারের মধ্যে ৭০.৪% ভোট পড়েছে; অর্থাৎ ৩৫২ জন ভোট দিয়েছেন।  চার ভোট কক্ষে মক ভোটিং নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, “এর মাধ্যমে প্রতিটি ভোট দিতে কত সময় লেগেছে তা নির্ধারণ করা যাবে না।”

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি কক্ষের ভোটগ্রহণের সময় পর্যবেক্ষণ করেন।