| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকার গাড়ির মালিকদের জন্য নতুন শুল্কের প্রস্তাব, কিলোমিটারপ্রতি দিতে হতে পারে ৬.২৭ টাকা

রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত নগর পরিবহন পরিকল্পনা (ইউআরএসটিপি)-এর খসড়ায় রাজধানীর নির্দিষ্ট সড়কে চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকের জন্য কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে যানজট শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

  • প্রকাশের সময় : 02-07-2026 | 02:41 AM
ঢাকার গাড়ির মালিকদের জন্য নতুন শুল্কের প্রস্তাব, কিলোমিটারপ্রতি দিতে হতে পারে ৬.২৭ টাকা ঢাকার গাড়ির মালিকদের জন্য নতুন শুল্কের প্রস্তাব, কিলোমিটারপ্রতি দিতে হতে পারে ৬.২৭ টাকা
ad728
পরিকল্পনা অনুযায়ী, এই শুল্ক ঢাকার সব সড়কে নয়; বরং যেসব করিডোরে মেট্রোরেল, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু রয়েছে, শুধুমাত্র সেসব সড়কে চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।তবে পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ভরযোগ্য, সহজলভ্য ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরই এই শুল্ক কার্যকর করা উচিত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর যানজট দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। যানজটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ সময় ও অর্থের অপচয় হচ্ছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণা অনুযায়ী, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ মাত্র দেড় দশকে রাজধানীর যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে।।

বিশ্বব্যাংকের আরেক গবেষণায় বলা হয়েছে, ঢাকার ভয়াবহ যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়া রাজধানীর ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানজটের কারণে নগরবাসীকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হচ্ছে।

খসড়া পরিকল্পনা অনুযায়ী, যানজট শুল্ক আদায়ে ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি। নির্ধারিত সড়কে RFID রিডার স্থাপন করে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন শনাক্ত করা হবে এবং শুল্ক আদায় করা হবে।এই পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

উল্লেখ্য, এটি ইউআরএসটিপি-এর খসড়া পরিকল্পনায় দেওয়া একটি সুপারিশ। সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।

আরও সর্বশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ জানতে সঙ্গে থাকুন রাজধানী টিভি।



প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ  নির্বাচন না হ

প্রিজাইডিং অফিসারের নেতৃত্ব ভালো হলে নিরপেক্ষ নির্বাচন না হ

ad300