| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, দেয়াল ধসে নিহত ৪

রাজধানী ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরান ঢাকার বংশালের কশাইটুলিতে ভবনের দেয়াল ধ্বসে ৩ পথাচারী নিহত হয়েছে। এছাড়া নারয়ণগঞ্জের রুপগঞ্জে দেয়াল ধসে একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাতহানে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

  • প্রকাশের সময় : 21-11-2025 | 01:32 PM
ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, দেয়াল ধসে নিহত ৪
ad728
রাজধানী ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরান ঢাকার বংশালের কশাইটুলিতে ভবনের দেয়াল ধ্বসে ৩ পথাচারী নিহত হয়েছে। এছাড়া নারয়ণগঞ্জের রুপগঞ্জে দেয়াল ধসে একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাতহানে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’

পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন, ‘জুরি কাজে বাসার নিচে যাই। হঠাৎ খেয়াল করি ভূমিকম্প হচ্ছে। এ সময় বৈদ্যুতিক খুঁটি জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল এখনই তার ছিঁড়ে পড়ে যাবে। বাসার সবাই নিচে নেমে আসে। অনেককে চিৎকারও করতে শোনা যায়।’

অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।



অক্টোবরে সড়কে প্রাণ গেল ৪২৩ জনের: বিআরটিএ

অক্টোবরে সড়কে প্রাণ গেল ৪২৩ জনের: বিআরটিএ

ad300