| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দুর্ঘটনা এড়াতে গৃহস্থালি গ্যাস সরঞ্জামাদি বিএসটিআই মান সনদের আওতায় আনার দাবি

  • প্রকাশের সময় : 10-11-2025 | 12:58 AM
দুর্ঘটনা এড়াতে গৃহস্থালি গ্যাস সরঞ্জামাদি বিএসটিআই  মান সনদের আওতায় আনার দাবি
ad728
মো : আ‌মিরুল ইসলাম : গৃহস্থালী গ্যাস রান্নার সরঞ্জামাদির জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে আজ রোববার ঢাকায় "সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডোমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস" (Safety Standards for Domestic Gas Cooking Appliances) শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রচারমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা জোরদার করাই ছিল এই সভার মূল লক্ষ্য।

বিএসটিআই'র পরিচালক (মান) প্রকৌশলী মো: সাইদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলার পরিচালক (পরিকল্পনা) মো: রেজানুর রহমান, বিশেষ অতিথি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং, ইন্টারন্যাশনাল গ্যাস অ্যাপ্লায়েন্সেস সেফটি স্ট্যান্ডার্ডস স্পেশালিস্ট ক্রিস ইভান্স (Chris Evans) । অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাণ-আরএফএলসহ বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সভায় সংশ্লিষ্ট বিষয়ের বাংলাদেশ মান (বিডিএস) বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা, বাজার তদারকি, ভোক্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, পরীক্ষাগার প্রতিষ্ঠা, নিরাপত্তা সংক্রান্ত আরো নতুন নতুন মান প্রণয়ন করার সুপারিশ তুলে ধরেন। 

সভাপতির বক্তব্যে বিএসটিআই-এর পরিচালক (মান) মো: সাইদুল ইসলাম, সভায় প্রদত্ত সুপারিশমালা সরকারের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্যাস সরঞ্জামাদির মান উন্নত করে জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।



নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকব

ad300