অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতা বোধ করায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান জানিয়েছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।