| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনি নিরাপত্তায় ব্যবহার হবে ৪১৮ ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৮টি ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। আকাশপথের নজরদারির পাশাপাশি এবারই প্রথম ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে।

  • প্রকাশের সময় : 20-01-2026 | 01:10 AM
নির্বাচনি নিরাপত্তায় ব্যবহার হবে ৪১৮ ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
ad728
আসন্ন জাতীয় নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৮টি ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। আকাশপথের নজরদারির পাশাপাশি এবারই প্রথম ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনি নিরাপত্তায় ড্রোনগুলো বিভিন্ন বাহিনীর মধ্যে বণ্টন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ২০০টি, বিজিবি ১০০টি এবং পুলিশ ৫০টি ড্রোন ব্যবহার করবে। এছাড়া নৌবাহিনী, র্যা ব, কোস্টগার্ড ও আনসার বাহিনীর কাছেও নির্দিষ্ট সংখ্যক ড্রোন থাকবে। পাশাপাশি দুর্গম ও চরাঞ্চলে টহল জোরদারের লক্ষ্যে বিজিবি ও কোস্টগার্ডের বিশেষ ইউনিট কাজ করবে এবং দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনি সামগ্রী পাঠানো হবে।

নির্বাচনকে প্রভাবমুক্ত ও স্বচ্ছ রাখতে এনটিএমসি’র তৈরি করা নতুন অ্যাপটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সাথে সরাসরি যুক্ত থাকবে। উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা অপতৎপরতা বরদাশত করা হবে না। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভোটের আগের ৪ দিন নিবিড় টহল পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ad300