| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনে অস্ত্র ও জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আইজিপি

  • প্রকাশের সময় : 10-02-2026 | 08:16 PM
নির্বাচনে অস্ত্র ও জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আইজিপি
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অবৈধ বা লুট হওয়া অস্ত্রকে বড় ‘থ্রেট’ বা হুমকি হিসেবে দেখছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে এবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। প্রায় ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা এবং আকাশপথে ড্রোন নজরদারি চালানো হবে।

আইজিপি বাহারুল আলম জানান, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য সরাসরি মাঠে থাকবেন। এর বাইরেও ৬ লাখ আনসার, ১ লাখ সেনাসদস্য এবং বিজিবি-র্যা বের সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

থানা থেকে লুট হওয়া প্রায় ২ হাজার ৩৩০টি অস্ত্র উদ্ধার ও জমা না পড়া বৈধ অস্ত্রের বিষয়ে আইজিপি বলেন, "যেকোনো অবৈধ অস্ত্রই নির্বাচনের জন্য বিপজ্জনক।" তবে নির্ধারিত সময়ে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে বলে তিনি নিশ্চিত করেন। জঙ্গি হামলার বিষয়ে তিনি বলেন, প্রচারণার সময় হামলার বড় ঝুঁকি থাকলেও তা সফলভাবে মোকাবিলা করা গেছে। তবে কেরানীগঞ্জের সাম্প্রতিক বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সব ধরনের নাশকতা রুখতে পুলিশ প্রস্তুত রয়েছে।

নির্বাচনে নিরাপত্তার নতুন মাত্রা যোগ করতে এবার পুলিশ সুপাররা (এসপি) নিজ নিজ এলাকায় ড্রোন ব্যবহার করবেন। এছাড়া কেন্দ্রগুলোতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে:

১. স্ট্যাটিক ফোর্স: প্রতিটি ভোটকেন্দ্রে স্থায়ী অবস্থান।

২. মোবাইল টিম: এলাকাভিত্তিক টহল।

৩. স্ট্রাইকিং ফোর্স: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা।

আইজিপি আরও জানান, চিহ্নিত ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য প্রমাণ সাথে সাথে পাওয়া যায়। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৩১৭টি সহিংসতায় ৫ জন নিহতের ঘটনা ঘটলেও, বিচ্ছিন্ন এসব অপরাধ পুরো নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।




বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড

ad300