আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে আরও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জকরিয়া।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসির পাশাপাশি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এবং কমিশনের সিনিয়র সচিব উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বিএনপি। নির্বাচনের পরিবেশ ও আনুষঙ্গিক প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যেই আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।