| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টার

  • প্রকাশের সময় : 10-12-2025 | 03:38 PM
পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টার
ad728
পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন শুধু পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধি করতে হবে বলে জানান তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও নরসিংদী পুলিশ লাইন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,নির্বাচন নিয়ে জনগণের মতোই আমার ভাবনা , পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে।  পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধি করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চব্বিশের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়, অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে  অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় উপজেলা। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি এবং হাতিয়ার রয়েছে। তাই সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সকল বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন, জেলখানায় আটক কয়েদিদের মধ্যে বেশিরভাগই মাদক মামলার আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক প্রমুখ।

এর আগে, সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।



রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ad300