| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে। বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষ বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরবে।

  • প্রকাশের সময় : 09-11-2026 | 12:39 PM
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড
ad728

আজ সোমবার (৯ নভেম্বর) পোশাক খাতের সব পদে ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হবে। রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন বোর্ডে আরও দুই সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে গত বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষ একমত হয়। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের মজুরি জানুয়ারিতে উত্তোলনের সময় নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা।

এরপর শ্রমিকদের আন্দোলন কিছুটা কমে আসে। আশুলিয়া ছাড়া অন্যান্য শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় রবিবারও আশুলিয়া অঞ্চলের ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয় পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে।

বোর্ডে মালিক পক্ষের দুই প্রতিনিধি হলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। বোর্ডের একমাত্র নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। তবে বিভিন্ন সভা-সমাবেশে শ্রমিক সংগঠনগুলো সর্বোচ্চ ৩৭ হাজার টাকাসহ বিভিন্ন অঙ্কের মজুরির দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা ও কার্যকর করা হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা।

সাধারণত প্রতি পাঁচ বছর পরপর পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়। তবে গত ১০ এপ্রিল সংসদে শ্রম আইন সংশোধন বিল পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।




সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেট

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেট

ad300