| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যেসব সুযোগ-সুবিধা পাবেন

  • প্রকাশের সময় : 17-02-2026 | 05:47 PM
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যেসব সুযোগ-সুবিধা পাবেন
ad728
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানের বেতন-ভাতা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’ অনুযায়ী, তিনি মাসে ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতন ছাড়াও আবাসন, যাতায়াত ও চিকিৎসা সহ বিভিন্ন খাতে বিশেষ সুবিধা লাভ করবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সরকারি নিয়ম অনুযায়ী, তিনি প্রতি মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতনের পাশাপাশি ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন (সরকারি বাসভবন ব্যবহার না করলে)। এছাড়াও তার দায়িত্ব পালনের জন্য দৈনিক ৩ হাজার টাকা ভাতা এবং বছরে দেড় কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকবে।

নিরাপত্তা ও যাতায়াতের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী বিশেষ সুবিধা পাবেন। বিমান ভ্রমণের সময় তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ নিশ্চিত থাকবে। প্রধানমন্ত্রীর বাসভবন ও অফিসের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিলসহ যাবতীয় ইউটিলিটি খরচ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এছাড়া প্রধানমন্ত্রীর বিনোদন ব্যয় ও তার পরিবারের নির্দিষ্ট কিছু খরচও সরকারি ভাতা হিসেবে প্রদান করা হবে। যাতায়াতের যাবতীয় ব্যয়ও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।




সর্বশেষ সংবাদ
সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন

সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন

ad300