| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিকেল ৪টা ৩০ মিনিটের পর পোস্টাল ব্যালট গণনা করা হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে তা গণনা করা হবে না। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট ব্যবহারকারীদের সতর্ক করে আজ শনিবার (২৪ জানুয়ারি) একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

  • প্রকাশের সময় : 24-01-2026 | 08:41 PM
বিকেল ৪টা ৩০ মিনিটের পর পোস্টাল ব্যালট গণনা করা হবে না: ইসি দ্রুত পোস্টাল ব্যালট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে তা গণনা করা হবে না। দেশি ও প্রবাসী মিলিয়ে এবার ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এই পদ্ধতিতে ভোট দিচ্ছেন।

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট ব্যবহারকারীদের সতর্ক করে আজ শনিবার (২৪ জানুয়ারি) একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে হবে। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর প্রাপ্ত কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

প্রবাসীদের জন্য এই সময়সীমা আরও আগে নির্ধারণ করা হয়েছে। ইসি জানিয়েছে, ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে তাদের ব্যালট পোস্ট করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যালট না পাঠালে তা সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছানোর ঝুঁকি থাকে, ফলে তাদের ভোটাধিকার নষ্ট হতে পারে।

এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে।




আচরণবিধি মানা হলে নির্বাচন প্রক্রিয়া হবে স্বচ্ছ : সিইসি

আচরণবিধি মানা হলে নির্বাচন প্রক্রিয়া হবে স্বচ্ছ : সিইসি

ad300