| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আমি অনুমতি দেওয়ার কেউ নই,ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক

  • প্রকাশের সময় : 07-02-2026 | 12:05 AM
আমি অনুমতি দেওয়ার কেউ নই,ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক
ad728
আমি তাকে অনুমতি দেওয়ার কেউ নই, ঐশ্বরিয়া নিজের সিদ্ধান্ত নিজেই নেয় বলে জানিয়েছেন, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চলছিল। এর মাঝেই স্ত্রীর প্রশংসা করে আলোচনায় এসেছেন অভিষেক। ঐশ্বরিয়ার কোনো কাজের জন্য অভিষেকের অনুমতির প্রয়োজন লাগে না বলে জানিয়েছেন অভিনেতা, যা নিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন বচ্চন পুত্র। 

ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমানে সিনেমায় অভিনয় কমিয়ে দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থাকা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, তিনি কোনো হীনম্মন্যতায় ভোগেন না। বরং সন্তানকে সময় দেওয়া এবং সংসার সামলানোকেই তিনি গুরুত্ব দিয়েছেন। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা বলেও জানান এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া খুব বেছে বেছে কাজ করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়ান সেলভান টু’ সিনেমায় তার অভিনয়ের পর ভক্তরা সামাজিক মাধ্যমে অভিষেকের কাছে অনুরোধ করেন, তিনি যেন ঐশ্বরিয়াকে আরও নিয়মিত অভিনয় করার সুযোগ বা অনুমতি দেন। 

এর জবাবে অভিষেক বলেছিলেন, আমি তাকে অনুমতি দেওয়ার কেউ নই। সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। সে যা করতে ভালোবাসে, সেখানে আমার অনুমতির কোনো প্রশ্নই আসে না। অভিষেকের এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই তাকে আদর্শ স্বামী হিসেবে আখ্যা দেন।

দীর্ঘদিন ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চললেও এই দম্পতি বরাবরই নীরব থেকেছেন। কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও মাঝেমধ্যেই একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে গুঞ্জনের জবাব দিয়েছেন তারা। ২০০৭ সালে বিয়ের পর থেকে বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি।