| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জরুরি: সেনাপ্রধান

  • প্রকাশের সময় : 27-11-2025 | 05:21 PM
বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জরুরি: সেনাপ্রধান
ad728


নিজস্ব প্রতিবেদক: আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  এছাড়া প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সেনানিবাসের আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিঅ্যান্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মেলনে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার এবং এসিসিঅ্যান্ডএস কমান্ড্যান্ট। 

সম্মেলনে সেনাবাহিনীর প্রধান সাঁজোয়া কোরের ইউনিট অধিনায়ক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কোরসহ পুরো সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেনাপ্রধান সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিজি এনএসআই, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট এসিসিঅ্যান্ডএস, সাঁজোয়া ব্রিগেডের প্রতিনিধিরা, সব সাঁজোয়া ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।