| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

  • প্রকাশের সময় : 17-09-2025 | 10:41 PM
শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
ad728
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিকসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তারা জানিয়েছেন, সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হলেও মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। পরে বেলা ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের চার দফা দাবি পূরণের বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবিগুলো হলো—
১. প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবি ও সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, শিক্ষকেরাও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ চারটি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক আন্দোলনে অংশ নিয়েছেন।






নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ad300