| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় তফসিল, ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি

আগামীকাল বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-এর পরে নির্বাচন ভবনে এক রুদ্ধদার বৈঠকে আগামীকাল ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষনা করা হবে বলে জানিয়েছে ইসি। কাল বৃহষ্পতিবার জাতীর উদ্দেশ্যে ভাষনে সিইসি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এদিকে ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।

  • প্রকাশের সময় : 10-12-2025 | 11:20 PM
বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় তফসিল, ভোট  ৮ বা ১২ ফেব্রুয়ারি
ad728


বিশেষ প্রতিনিধি : আগামীকাল বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।  আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-এর পরে নির্বাচন ভবনে এক রুদ্ধদার বৈঠকে আগামীকাল ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। পরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামীকাল বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) জাতীর উদ্দেশ্যে ভাষনে সিইসি জাতীয় নির্বাচন ও গণভোটের  তফসিল ঘোষণা করবেন।
এদিকে তার ভাষণ রেকর্ড করতে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন বেতার ও বিটিভির কর্মীরা। বিকাল ৪-৫ টার মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। এর আগে চার কমিশনারদের সাথে সার্বিক বিষয় নিয়ে সিইসি আলোচনা করে তফসিল কখন ঘোষণা করা হবে এটা সম্পর্কে সিদ্ধান্ত নেন।  এর আগে আজ বুধবার  দুপুরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে অবহিত করেন সিইসি। রাষ্ট্রপতি কমিশনের প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
বহু জল্পণা-কল্পনার পরে অবশেষে নির্বাচনী তফসিল ঘোষনা হতে চলেছে কাল বৃহষ্পতিবার। আগামীকাল সবার নজর থাকবে টিভির দিকে।
তবে একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন,  কাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, তফসিলে নির্বাচনের তারিখসহ বিস্তারিত সময়সূচি থাকবে এবং ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহনের দিন ধার্য হতে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পরে বলেন,  রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্ততির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে। আজ-কালের মধ্যে তফসিল হবে।  আজ ভাষণ রেকর্ড হবে। সম্ভবত কাল বৃহষ্পতিবার তফসিল হবে।

এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, প্রভাব ফেলার তো কথা না। আমাদের মত আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেব- অসুবিধা নেই। আমরা বসব অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মত আমরা ঘোষণা দেব। তিনি জানান,তফসিলের ভাষণ  আজ বুধবার রেকর্ড হলেও ঘোষণা হবে কাল বৃহষ্পতিবার।




রাজধানীতে ঝটিকা মিছিলের নেপথ্যে ভয়ংকর ছক  বেরিয়ে আসছে অর্থায়

রাজধানীতে ঝটিকা মিছিলের নেপথ্যে ভয়ংকর ছক বেরিয়ে আসছে অর্থায়

ad300