শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থবিরোধী ও অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পর্যালোচনার ফলাফল শিগগিরই পাওয়া যাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে।
দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই।