| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড হাবিবুরের

  • প্রকাশের সময় : 16-11-2025 | 12:17 AM
৩৫ বলে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড হাবিবুরের
ad728

নিজস্ব প্রতিবেদক:  ৩৫ বলে সেঞ্চুরি করে হাবিবুর রহমান ইতিহাস গড়লেন। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে আজ ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ‘এ’ দলের এই ওপেনার।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল পারভেজ হোসেনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

কাতারের দোহাতে গ্রুপ ‘এ’– র ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন হাবিবুর। তাঁর এই ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলও ম্যাচ জিতেছে ৮ উইকেটে, ৫৪ বল হাতে রেখে। তাতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আকবর আলীর দল।

আজ প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে ঝড়ের শুরু করেন হাবিবুর। পরের ওভারে তিন চারের সঙ্গে মারেন আরও একটি ছক্কা। পুরো ইনিংসে ছক্কা মেরেছেন ১০টি। সবকটিই পাওয়ার প্লের মধ্যে। এমন ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ ‘এ’ দল তুলেছে ১০৭ রান।

এই ১০৭ রানের মধ্যে পাওয়ার প্লেতে ২৫ বলে ৮৮ রান করেন হাবিবুর একাই। অন্য ওপেনার জিশান আলম তাঁকে সঙ্গ দিয়েছেন। তিনি পাওয়ার প্লেতে করেন ১৬ রান। সপ্তম ওভারে আউট হওয়ার আগে জিশান করেন ১৪ বলে ২০ রান। দুই ওপেনার মিলে গড়েন ৩৯ বলে ১১১ রানের জুটি।

ইনিংসের প্রথম ২৪ বলে ৮৮ রান করা হাবিবুরের সামনে টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগ ছিল। সাহিল চৌহানের ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে ২৫তম ও ২৬তম বলে ছক্কা মারার দরকার ছিল তাঁর। সেটা তিনি পারেননি। শেষ ১২ রান তিনি করেছেন রয়েসয়ে, ১১ বলে।

৮০৭ দিন পর করা সেঞ্চুরিতে বাবরের যত রেকর্ড আর কীর্তি
শেষদিকে তিনি খুব একটা স্ট্রাইকও পাননি। চার নম্বরে নেমে অধিনায়ক আকবর আলী করেছেন ১৩ বলে অপরাজিত ৪১ রান। ৪১ রানের মধ্যে তিনি ৩৬ রানই করেছেন ছক্কা মেরে। এই পথে কিঞ্চিত শাহর করা ওভারের শেষ ৫ বলে মেরেছেন ৫ ছক্কা।

হংকংকে হারানোর ম্যাচেও বাংলাদেশের বোলিংটা খুব একটা ভালো হয়নি। প্রথম ১০ ওভারে ৬৫ রান দেওয়া বাংলাদেশ শেষ ১০ ওভারে রান খরচ করেন ১০২ রান। শেষ ওভারে আবু হায়দার খরচ করেন ২৬ রান। সে কারণেই হংকং তুলতে পারে ১৬৭ রান। হংকংয়ের হয়ে ফিফটি করেছেন বাবর হায়াত। তিনি করেছেন ৪৯ বলে ৬৩ রান।




৪০ মিনিটে মেসির ১ কোটি, টেলরের কত

৪০ মিনিটে মেসির ১ কোটি, টেলরের কত

ad300