| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মাঝ আকাশে টার্বুলেন্স, গুরুতর আহত বিমানের কেবিন ক্রু মিথিলা

  • প্রকাশের সময় : 20-09-2025 | 02:54 AM
মাঝ আকাশে টার্বুলেন্স, গুরুতর আহত বিমানের কেবিন ক্রু মিথিলা মাঝ আকাশে টার্বুলেন্স, গুরুতর আহত বিমানের কেবিন ক্রু মিথিলা
ad728

আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১২৮ ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার এ ঘটনা ঘটে। আহত কেবিন ক্রুর নাম শাবামা আজমী মিথিলা।

সূত্র জানায়, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এসময় মিথিলা তার নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ আবহাওয়াজনিত কারণে প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী ছিল। তখনও সিটবেল্ট সতর্কীকরণ সংকেত চালু হয়নি। হঠাৎ ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার হাত ভেঙে যায়। আহত হয়েও তিনি কিছু সময় দায়িত্ব পালন করেন।

বিমানকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি। এমনকি জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। এক সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় জানা যায়, তার বাম হাতের কনুইয়ের ওপরের অংশের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এতে তার স্বাস্থ্যঝুঁকি এবং অঙ্গহানির আশঙ্কা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, আহত কেবিন ক্রুকে বিমানবন্দর থেকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।



ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ: উত্তপ্ত রাজপথ

ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ: উত্তপ্ত রাজপথ

ad300