| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি

  • প্রকাশের সময় : 02-03-2026 | 03:10 PM
রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে আইনজীবীর চিঠি
ad728
জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ প্রদান থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে। 

সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এই লিখিত অনুরোধ পাঠান। চিঠিতে সংসদের উদ্বোধনী অধিবেশন পরিচালনার জন্য বিকল্প প্রস্তাবও পেশ করা হয়েছে।

ব্যারিস্টার শাহরিয়ার কবিরের আবেদনে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের ‘স্পিরিট’ বা মূল চেতনা অক্ষুণ্ণ রাখতে বর্তমান রাষ্ট্রপতির মাধ্যমে সংসদীয় কার্যক্রম শুরু করা সমীচীন নয়। বিকল্প হিসেবে তিনি প্রস্তাব করেন, সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচন করে তার মাধ্যমেই অধিবেশন আহ্বান ও উদ্বোধনী ভাষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।

চিঠিতে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তবে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী প্রয়োজন ও সুবিধা অনুযায়ী যে কোনো যথাযথ পদক্ষেপ নিতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আইনজীবীর এমন প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।