| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শত বাধা হামলা মামলা জেল জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করেও রাজপথেই আছি : নূরুল হক নূর

  • প্রকাশের সময় : 12-10-2025 | 03:37 AM
শত বাধা হামলা মামলা জেল জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করেও রাজপথেই আছি : নূরুল হক নূর শত বাধা হামলা মামলা জেল জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করেও রাজপথেই আছি : নূরুল হক নূর
ad728
মো: আমিরুল ইসলাম 

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, সম্পুর্ণ স্রোতের বিপরীতে রাজপথে গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উত্থান হয়েছে গণঅধিকার পরিষদের। কোন শুভক্ষনে কারো আশির্বাদ পুষ্ট হয়ে পথচলা শুরু হয়নি গণঅধিকার পরিষদের। 

আমাদের লক্ষ্যমাত্রা ভিন্ন, আমরা মানুষের কল্যানে রাজনীতি করি। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করি। শত বাধা হামলা মামলা জেল জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথেই আছি আমরা। গণঅধিকার পরিষদ কারো স্বার্থ রক্ষার্তে রাজনীতি করেনা, তেমনি কারো রক্ত চক্ষুকেও ভয় পায় না। বিগত ১৭ বছরে যখন অনেকেই আওয়ামী লীগের দু:শাষনের বিরুদ্ধে মুখ খোলার বা প্রতিবাদ করার সাহস পেতো না। 

তখন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন কলেজের ছাত্রদের নিয়ে হাসিনার সৈ¦রাচার বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা
করে বিভিন্ন গণতান্ত্রিক দাবি আদায়ের লক্ষে এবং অন্যায় ও দু:শাষনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল করেছে মিটিং করেছে। যে কারনে আমি অনেক বার হামলা মামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা ও হামলা মামলা ও জেল জুলুমের স্বীকার হয়েছে। আমরা যেমন কারো আশির্বাদ নিয়ে পথচলা
শুরু করিনি, তেমনি আমরা কোন ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহার হবো না। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তরায় আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. এসএম নূরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এড. খালিদ হোসেনর
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের আহবায়ক ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব ড. সোয়েব মাহমুদ,
ঢাকা বারের আহবায়ক এড. মোমিনুল ইসলাম, সদস্য সচিব এড. হাবিবুর রহমান, খুলনা বারের আহবায়ক এড. মোশাররফ হোসেন, সদস্য সচিব এড.মাসুদুর রহমান, নারী এ্যাড. বেলাল হোসেন, আনোয়ারা আহমেদ মালা, এ্যাড. আলমগীর, ও নারগিস পারভীন, এ্যাড. ইয়াছিনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ।



প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ার

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ার

ad300