| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচনী পরিবেশ ইতিবাচক: প্রধান উপদেষ্টার

দেশের বর্তমান নির্বাচনী প্রচারের পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (১ ফেব্রুয়ারি) ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচেম) প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  • প্রকাশের সময় : 01-02-2026 | 07:26 PM
নির্বাচনী পরিবেশ ইতিবাচক: প্রধান উপদেষ্টার
ad728
দেশের বর্তমান নির্বাচনী প্রচারের পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

রবিবার (১ ফেব্রুয়ারি) ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচেম) প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, "নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে তিনি গণতন্ত্র পুনরুজ্জীবনের ক্ষেত্রে আস্থার প্রতীক হিসেবে বর্ণনা করেন।

জাপানের সঙ্গে সম্প্রতি সম্পন্ন হওয়া অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার আগেই তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের বাজার নিশ্চিত করতে এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

ইউরোচেম চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, এলডিসি উত্তরণের পর বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এফটিএ অত্যন্ত জরুরি। ভারত ও ভিয়েতনামের উদাহরণ দিয়ে তিনি বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ বর্তমান বাণিজ্য সুবিধা ভোগ করবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ ও রাজনৈতিক বার্তা প্রয়োজন। ২০২৬ সালে একটি 'ইইউ-বাংলাদেশ বিজনেস ফোরাম' আয়োজনের প্রস্তুতির কথাও জানান তিনি।

প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, দক্ষ শ্রমশক্তি ও কম উৎপাদন ব্যয়কে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।




হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই  সিদ্ধান্ত নিতে হ

হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই সিদ্ধান্ত নিতে হ

ad300