| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রকাশের সময় : 01-03-2026 | 09:07 PM
শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
ad728
দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সন্ত্রাসীদের দমনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই এর দৃশ্যমান প্রতিফলন দেখা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কীভাবে তাদের ধরা হবে সেই কৌশল এখনই ফাঁস করতে চাই না, তবে দ্রুতই অ্যাকশন শুরু হবে।" চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা প্রসঙ্গে তিনি জানান, একটি সন্ত্রাসী গোষ্ঠী ভারী অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তবে তাদের চিহ্নিত করা গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে।

বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মানুষের মনে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে। নরসিংদীর হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, অপরাধ ঘটার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।




জনগণকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা

জনগণকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা

ad300