| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আলী রীয়াজ

  • প্রকাশের সময় : 09-10-2025 | 03:17 AM
শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আলী রীয়াজ শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আলী রীয়াজ
ad728
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ শুক্রবারের (১০ অক্টোবর) মধ্যে সরকারকে দেওয়া সম্ভব হবে। বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এখন মূল প্রশ্ন হলো—এই গণভোট বাস্তবায়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রক্রিয়াটি এগিয়ে নিতে পারি। তিনি জানান, আগের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো সম্ভব হয়েছে। আজকের আলোচনার মধ্য দিয়ে বাকি অংশগুলোও নিষ্পত্তি করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, যদি কোনো সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রস্তাব আসে, তাহলে কমিশন সেটিই সরকারের সামনে উপস্থাপন করবে এবং সেটার বাস্তবায়ন চায়। ইতোমধ্যে গণভোট সংক্রান্ত বিষয়ে সবাই একমত হওয়ায় তা বাস্তবায়নে অনেক দূর এগোনো সম্ভব হয়েছে। আজকের বৈঠকে গণভোট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, কী কী বিষয়ে গণভোট হতে পারে—এসব নিয়েও একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

তবে আলী রীয়াজ জানান, কিছু রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে, যেগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে এসেছে। সব আপত্তিকে একভাবে বিবেচনা করা সম্ভব নয়। এজন্য দেখতে হবে—জনগণের সম্মতি যেন তথ্যপূর্ণ হয় এবং রাজনৈতিক দলগুলোর আপত্তিগুলো যেন July সনদে সুনির্দিষ্টভাবে প্রতিফলিত হয়।

গণভোটের সময়সীমা নির্ধারণে রাজনৈতিক দলগুলো সম্মত হলে কমিশনের কাজ সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই একটি চূড়ান্ত অবস্থানে পৌঁছানো যাবে। তবে প্রয়োজনে এক বা দুই দিন অতিরিক্ত সময় নেওয়া হতে পারে। তবুও ১০ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে কাজ করছে কমিশন।

আলোচনার শেষে আলী রীয়াজ বলেন, "আমরা চাই, আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে যেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সনদে স্বাক্ষরের একটি অনুষ্ঠান আয়োজন করা যায়। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।"