| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠক নিয়ে প্রশ্ন জামায়াতের

সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে! শীর্ষ ফোরামের বৈঠক হবে এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই

  • প্রকাশের সময় : 13-08-2026 | 02:49 PM
সচিবালয়ে বিএনপির দলীয় বৈঠক নিয়ে প্রশ্ন জামায়াতের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সহাকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ
ad728

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে এ নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।
 
তিনি বলেন, ‘আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারেনি। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি।’
 
যোগ্য প্রার্থী দিতে না পারা বিএনপির ‘দৈন্যতা’ বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ‘সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেব যোগ্য। উনি সবার সামনে জাতির সামনে এসেছেন।’
 
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘আর একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে আমি স্বৈরতন্ত্র। তিনি জানান, পাঁচ মাস বা ছয় মাসের কার্যক্রমে অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন। 

 
‘তো আমাদের আর নতুন করে বক্তব্য দরকার নেই। মহাসচিবের বক্তব্য, ফখরুল সাহেব যেভাবে বক্তব্য দিয়েছেন, এটা জাতি জেনে গেছে। তো বোঝা যাচ্ছে যে ওনারা আসলে পরিবর্তন চান না বলেই পরিবর্তন হচ্ছে না।’ বলেন হামিদুর রহমান আযাদ।
 
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জানান, অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াত আমির শফিকুর রহমান প্রস্তাবক ও এনসিপির আব্দুল্লাহ আল আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন।
  
অলি আহমদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জয়ী হতেন জামায়াত জোটের প্রার্থী। 



সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত

সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত

ad300