| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পর্দা উঠবে তিনটি মাল্টিপ্লেক্সের

  • প্রকাশের সময় : 10-01-2026 | 04:19 PM
পর্দা উঠবে তিনটি মাল্টিপ্লেক্সের
ad728
একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় নতুন করে আশার আলো দেখাচ্ছে কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। ২০২৬ সালে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের কাজ চলমান রয়েছে। সেখানে তিনটি হল থাকবে এবং আগামী পবিত্র ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজ চলছে। এই শাখায় দুটি হল থাকবে, যা চলতি বছরেই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে জানতে চাইলে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, স্টার সিনেপ্লেক্স আগে থেকেই ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হয়েছিল, তবে নানা কারণে শেষ হতে সময় লেগেছে। তিনি আরও জানান, আপাতত বড় শহরগুলোকে গুরুত্ব দিয়ে হল চালু করা হবে, পরে জেলা ও উপজেলা পর্যায়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন ‘পদ্মা সিনেপ্লেক্স’-এর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মাল্টিপ্লেক্সটির প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদুল আজহায় এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এলাকাটিতে এখনো কোনো মাল্টিপ্লেক্স না থাকায় দর্শকদের বিনোদনের চাহিদার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আরও দু-একটি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তবে সেগুলো নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।





নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

ad300