| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’

  • প্রকাশের সময় : 03-10-2025 | 01:02 AM
সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’ সন্ধ্যা রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’
ad728
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে একটি সাধারণ ঘূর্ণিঝড় (জেটিডব্লিউসি অনুযায়ী ১ মিনিট স্থিতিতে) অবস্থান করছে। তবে ৩ মিনিটের স্থিতির হিসেবে এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। এটি এখন একটি অতি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, যার গতি ও প্রকৃতি ‘সাধারণ ঘূর্ণিঝড়’ মাত্রার খুব কাছাকাছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে জানিয়েছে, এই সিস্টেমটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলের নিকটবর্তী হওয়ায় এটির আর তেমন শক্তি সঞ্চয় করার সুযোগ নেই। বরং এটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, যদিও এই সিস্টেমটি দক্ষিণ উড়িশা উপকূলে আঘাত হানতে পারে, তবুও এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় আজ এবং আগামীকাল (৩ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃষ্টিপাত সম্পর্কেও বিডব্লিউওটি তথ্য দিয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে একটি বৃষ্টিবলয় সক্রিয় রয়েছে, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপাত ৫ বা ৬ অক্টোবর পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সময়ের শেষদিকে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।



সর্বশেষ সংবাদ
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

ad300