| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকারের চরম ব্যর্থতা নিয়ে ৯২ বিশিষ্টজনের বিবৃতি

  • প্রকাশের সময় : 16-12-2025 | 04:32 PM
সরকারের চরম ব্যর্থতা নিয়ে ৯২ বিশিষ্টজনের বিবৃতি
ad728
গুলিবিদ্ধ 'জুলাইযোদ্ধা' শরিফ ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থ হওয়া এবং হত্যাচেষ্টার ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারাকে সরকারের 'চরম ব্যর্থতা' হিসেবে আখ্যা দিয়েছেন ৯২ জন বিশিষ্ট নাগরিক। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এই মন্তব্য করেন। বিবৃতি প্রদানকারীদের মধ্যে সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ও শিক্ষাবিদেরা রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার জুমার নামাজের পর পল্টন এলাকায় হত্যার উদ্দেশ্যে গুলি করে জামিনে থাকা ছাত্রলীগের সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ঘটনার ৯৬ ঘণ্টা পার হলেও প্রশাসন প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

বিশিষ্টজনেরা অভিযোগ করেন, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা কৌশল ও লোক-দেখানো কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ব্যর্থতা আড়াল করছে। প্রকৃত অপরাধী, সহযোগী ও হুকুমদাতাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে লোক-দেখানো আইনি তৎপরতার তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।

তাঁরা আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার পরও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে এবং তাঁর গ্রামের বাড়িতে চুরির মতো ঘটনা গোয়েন্দা ব্যর্থতার প্রমাণ দেয়। তাঁরা মনে করেন, গণ-অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও যেভাবে জুলাইয়ের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে, তাতে প্রশাসনে থাকা আওয়ামী আমলা, পুলিশ ও অন্যান্য সংস্থার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ, গুরুত্বপূর্ণ সংস্থা ও রাষ্ট্রীয় বাহিনী সংস্কারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করা হয়।

পরাজিত ও পতিত সন্ত্রাসীগোষ্ঠীগুলো জুলাই বিপ্লবীদের ওপর চোরাগোপ্তা হামলা ও নাশকতার পরিকল্পনা করছে উল্লেখ করে, বিবৃতিদাতারা ওসমান হাদির পরিবার, সহকর্মী, অ্যাকটিভিস্ট এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানান। একইসাথে প্রশাসনের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করা কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছেন—নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), সালেহ হাসান নকিব (উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়), তাসনীম সিরাজ মাহবুব (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), সামিনা লুৎফা (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ শরিফুল ইসলাম (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. কামরুল হাসান (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), খাদিজা মিতু (অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড. মো. নাজমুস সাদাত (অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়), ড. মুহাম্মদ শামসুজ্জামান খান রাজীব (অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ), মোশাহিদা সুলতানা (সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহাদী হাসান (সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. শিরিন আকতার (সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড. মো. শহীদুল হক (সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন (সহযোগী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), মোহাম্মদ শওকত আলী (সহযোগী অধ্যাপক, বিইউবিটি), শেহীন আমীন ভূঁইয়া (সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাহনেওয়াজ খান চন্দন (সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রমুখ।




অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

অভিনয়ের স্বপ্ন দেখিয়ে কুকর্মের দিকে ঠেলে দিতেন এই অভিনেত্রী!

ad300