| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাবেক এমপি কাজী নাবিলের ১০০ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • প্রকাশের সময় : 10-11-2025 | 12:45 AM
সাবেক এমপি কাজী নাবিলের ১০০ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ad728

নিজস্ব প্রতিবেদক :  যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা প্রায় ১০০ একর জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন +আদালত। ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে। 
রবিবার (৯ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক আল-আমিন। কাজী নাবিলের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, নাবিল আহমেদের নামে পঞ্চগড় ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯ দশমিক ২ হাজার ১৯১ একর জমি আছে। ঢাকায় ১১ একর জমিতে ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, ১৯৫ শতাংশ জমি ও একটি প্লট আছে। এসব স্থাবর সম্পদের দলিলমূল্য দেখানো হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা। জব্দের আদেশ দেওয়া অস্থাবর সম্পত্তির মূল্য ২২ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা। 

আবেদনে দুদক উল্লেখ করেছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখেন কাজী নাবিল। তার নিজের ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ৪৫টি হিসাবে ১০৯ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।



দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

ad300