| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমাণ্ডে

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

  • প্রকাশের সময় : 15-12-2025 | 12:55 AM
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিক ৩ দিনের রিমাণ্ডে মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান ৩ দিনের রিমাণ্ডে
ad728


নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির ‘মালিক’ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম।

সহকারী পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক  করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বাহিনী বলছে, শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত এই মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান। মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।

 রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে সকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলটির মালিক হিসেবে আবদুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, হাদির অবস্থা অপরিবির্তত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ সকালে এ কথা জানান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি।

ডিএমপির মিডিয়া সেন্টারে উপকমিশনার তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টার এই ঘটনায় আবদুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, অপরাধীরা দেশ থেকে পালিয়ে গেছে কি না, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কেন তাকে হত্যাচেষ্টা করা হয়েছে, তা তদন্তে উঠে আসবে। ভোটের মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ রবিবার সকালে  জানান, শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র‍্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

ডিএমপি কমিশনার বলেছেন, প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারব। ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটি শনাক্ত করা হয়েছে। সেটির মালিক সন্দেহে আবদুল হান্নানকে আটকের পর রাজধানীর পল্টন থানায় সোপর্দ করে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেটির মালিক আবদুল হান্নান। জব্দ মোটরসাইকেল ও আটক হান্নানকে পল্টন থানায় দেওয়া হয়েছে। এখন গুলি করা ব্যক্তি হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র‍্যাব।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।




ইসরাইলকে মার্কিন ‘শিকলে বাঁধা কুকুর’ বলে খামেনির হুঁশিয়ারি

ইসরাইলকে মার্কিন ‘শিকলে বাঁধা কুকুর’ বলে খামেনির হুঁশিয়ারি

ad300