| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৬ মাসেই বদলে যাবে মোংলা বন্দর: নৌপরিবহন মন্ত্রী

  • প্রকাশের সময় : 21-02-2026 | 04:23 PM
৬ মাসেই বদলে যাবে মোংলা বন্দর: নৌপরিবহন মন্ত্রী
ad728
মোংলা বন্দরকে চট্টগ্রাম বন্দরের মতোই সক্ষম ও সফল করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর জেটি পরিদর্শন শেষে তিনি জানান, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনায় মোংলা বন্দরকে রাখা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এই বন্দরের আধুনিকায়ন ও কার্যক্রমে আমূল পরিবর্তন দৃশ্যমান হবে।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও রেল যোগাযোগ সহজতর করতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার বন্দর জেটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার প্ল্যানে মোংলা বন্দরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলেই এটি দেশের অন্যতম শক্তিশালী বন্দরে পরিণত হবে।

মন্ত্রী আরও জানান, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবিটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এছাড়া মোংলা-খুলনা রেলপথে যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুততম সময়ের মধ্যে কোচ ও ইঞ্জিন এনে একাধিক ট্রেন চালুর ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের ব্রিফ করেন।




মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ: আতঙ্ক

মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ: আতঙ্ক

ad300