| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

‘পুলিশের ওপর হামলার খেসারত জনগণকেই দিতে হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

  • প্রকাশের সময় : 20-11-2025 | 09:44 PM
‘পুলিশের ওপর হামলার খেসারত জনগণকেই দিতে হবে’
ad728
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী বলেছেন, পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বুধাবার (১৯ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।

গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িত হলে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

এ বিষয়ে তিনি আরও বলেন, নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে।

পুলিশ বলছে, রাজধানীতে সাম্প্রতিক ধারাবাহিক হামলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে।



দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম

দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম

ad300