| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ

  • প্রকাশের সময় : 18-01-2026 | 04:43 PM
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ
ad728
সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি ) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গত তিন মাসে একই স্থান থেকে এ নিয়ে নারীসহ পাঁচটি মরদেহ উদ্ধার হয়।

পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারে অজ্ঞাত দুটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা সংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে গিয়ে আগুনে পোড়া দুটি মরদেহ দেখতে পায় পুলিশ। তাদের একজন নারী ও অপরটি শিশুর বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি।

ওসি জানান, হত্যার পর যাতে মরদেহ শনাক্ত করা না যায়, সে জন্য ঘাতকরা মরদেহ দুটি পুড়িয়ে ফেলেছে‌। একই স্থান থেকে তিন মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনা রহস্য উদঘাটন করা হবে।




সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

ad300