| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে এমটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

  • প্রকাশের সময় : 24-10-2025 | 01:22 AM
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের
ad728
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে এমটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ বাতিল করার পর থেকে ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।


তিনি বলেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।

জাতীয় কাদের বলেন, এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর প্রধান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে। আর সেই প্রতিনিধির অধীনে ছিলেন সকল প্রশাসন। কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য সেই উপজেলা পরিষদ বাতিল করেন। এখন যা রয়েছে তা হচ্ছে নামকাওয়াস্তে। আমরা কখনও ক্ষমতায় পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।





৪০ মিনিটে মেসির ১ কোটি, টেলরের কত

৪০ মিনিটে মেসির ১ কোটি, টেলরের কত

ad300