| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অপরাধী যেই হোক, অপরাধের ন্যায় বিচার হওয়া উচিত: রিজভী

  • প্রকাশের সময় : 17-11-2025 | 01:37 PM
অপরাধী যেই হোক, অপরাধের ন্যায় বিচার হওয়া উচিত: রিজভী
ad728
বিএনপি কোন রায় প্রত্যাশা করে না, রায় দেয়া বা না দেয়া আদালতের বিষয়। তবে অপরাধী যেই হোক না কেন, তার অপরাধের ন্যায় বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনা যে সকল অপরাধ করেছে, তা বর্ণনা করার মতো নয়। দেশের জনগণ ন্যায়বিচার চায়। আজকের রায় নিশ্চয়ই দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, বিএনপি শান্তিময় বাংলাদেশ চায়, যেখানে সব মতের মানুষ নির্ভয়ে তাদের মতামত দেবে। যারা অপরাধ করেছে, তাদের দায়িত্বের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। দেশের প্রতিটি নাগরিক আশা করছেন যে, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জনগণ ন্যায্য বিচার প্রত্যাশা করছে, যা আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা থেকে শুরু করে কোন ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ বিএনপির। কেউ আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করার আহ্বান জানান দলটির এই সিনিয়র নেতা।